হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও নরওয়ে। দুই দলই ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করায় ম্যাচটি মূলত গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দুই দলই তাদের শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে। ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম আগের ম্যাচের তুলনায় একাদশে চারটি পরিবর্তন করেছেন। মাঝমাঠ ও আক্রমণভাগে আরও গতি ও সৃজনশীলতা আনতে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়েকে শুরুর একাদশে ফিরিয়েছেন তিনি। অন্যদিকে, নকআউট পর্বের কথা মাথায় রেখে আরও বড় সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। তিনি একাদশে একসঙ্গে ১০টি পরিবর্তন করেছেন। বিশ্রাম দেওয়া হয়েছে দলের দুই তারকা আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। চলতি আসরে দুই ম্যাচে চার গোল করে দুর্দান্ত ফর্মে থাকা হলান্ড আজ বেঞ্চে থাকবেন। মূল একাদশে না থাকলেও প্রয়োজন হলে তাকে মাঠে নামানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দা

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও নরওয়ে। দুই দলই ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করায় ম্যাচটি মূলত গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দুই দলই তাদের শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে। ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম আগের ম্যাচের তুলনায় একাদশে চারটি পরিবর্তন করেছেন। মাঝমাঠ ও আক্রমণভাগে আরও গতি ও সৃজনশীলতা আনতে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়েকে শুরুর একাদশে ফিরিয়েছেন তিনি। অন্যদিকে, নকআউট পর্বের কথা মাথায় রেখে আরও বড় সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। তিনি একাদশে একসঙ্গে ১০টি পরিবর্তন করেছেন। বিশ্রাম দেওয়া হয়েছে দলের দুই তারকা আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। চলতি আসরে দুই ম্যাচে চার গোল করে দুর্দান্ত ফর্মে থাকা হলান্ড আজ বেঞ্চে থাকবেন। মূল একাদশে না থাকলেও প্রয়োজন হলে তাকে মাঠে নামানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের একাদশ: এগিল সেলভিক (গোলরক্ষক), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow