হাঁটুপানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবি
নোয়াখালীর সুবর্ণচরে দীর্ঘ ৬০ বছরেও সংস্কার না হওয়া একটি সড়কের বেহাল দশার প্রতিবাদে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৪ আগস্ট) সকালে চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যাহ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এতে শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় অধিবাসী জহিরুল ইসলাম বলেন, আমাদের জীবদ্দশায় এ রাস্তা সংস্কার হতে দেখিনি। সামান্য বৃষ্টিতে রাস্তাটিতে হাঁটুপানি উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এখানে লোকজন কাপড় ভিজিয়ে চলাচল করতে হয়। এ থেকে পরিত্রাণ চাই। আতিকুর রহমান বাদশা নামে একজন জানান, এ সড়কের পাশেই জুলাইযোদ্ধা হাসানের বাড়ি। আমাদের দাবি সড়কটি নতুন করে সংস্কার করে হাসানের নামে নামকরণ করা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম, আতিকুর রহমান বাদশা, লোকমান হায়দার, হাসান পটোয়ারী, মনির হোসেন, মরিয়ম, নুর নবী, নার্গিস, হানিফ মোল্লা, শামীম হোসেন, নুহিন আক্তার, সুফিয়া বেগম, বিবি
নোয়াখালীর সুবর্ণচরে দীর্ঘ ৬০ বছরেও সংস্কার না হওয়া একটি সড়কের বেহাল দশার প্রতিবাদে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যাহ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এতে শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় অধিবাসী জহিরুল ইসলাম বলেন, আমাদের জীবদ্দশায় এ রাস্তা সংস্কার হতে দেখিনি। সামান্য বৃষ্টিতে রাস্তাটিতে হাঁটুপানি উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এখানে লোকজন কাপড় ভিজিয়ে চলাচল করতে হয়। এ থেকে পরিত্রাণ চাই।
আতিকুর রহমান বাদশা নামে একজন জানান, এ সড়কের পাশেই জুলাইযোদ্ধা হাসানের বাড়ি। আমাদের দাবি সড়কটি নতুন করে সংস্কার করে হাসানের নামে নামকরণ করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম, আতিকুর রহমান বাদশা, লোকমান হায়দার, হাসান পটোয়ারী, মনির হোসেন, মরিয়ম, নুর নবী, নার্গিস, হানিফ মোল্লা, শামীম হোসেন, নুহিন আক্তার, সুফিয়া বেগম, বিবি মহিমা প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে সূবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. হাফিজুল হক জাগো নিউজকে বলেন, ওই সড়কটি ১৫ কিলোমিটার দৈর্ঘ্য। যেখানে হাঁটুপানি সেখানে দুপাশে পুকুর আছে। আমরা এই সড়কটির সংস্কার উপযোগী সব রাস্তার তালিকা করে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ নিয়ে কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জাগো নিউজকে বলেন, হাঁটুপানিতে মানববন্ধনের বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/কেএইচকে
What's Your Reaction?