হাওর পাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে

হাওর পাড়ে শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি আরও বলেন,এলাকায় শিক্ষা বিস্তারে জন্য বংশী কুন্ডা কলেজ কে এমপিও ভুক্ত ও বংশী কুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়কে সরকারী করনে সবোচ্ছ চেষ্টা করবো। তিনি মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশী কুন্ডা কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন। এর পূর্ব বংশী কুন্ডা কলেজ ও বংশী কুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল কে গন সংবধনা দেয়া। বংশী কুন্ডা কলেজ মাঠে আয়োজিত সভায় বংশী কুন্ডা কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এমপি কামরুজ্জামান কামরুল আরও বলেন,সম্মানিত শিক্ষকগন পাঠ্যদানের পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম,মূল্যবোধ, নৈতিকতা ও শিক্ষিত, দক্ষ ও মানবিক জাতি হিসেবে গড়ে তুলতে ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারেন শিক্ষকগন। আপনার আগামী প্রজন্ম কে সঠিক শিক্ষা দিয়ে দেশ গড়তে গুরুত্ব সহকারে শিক্ষা কার্যক্রম পরিচালিত করবেন এই হাওর পাড়ের শিক্ষার্থীদের। আর শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন

হাওর পাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে

হাওর পাড়ে শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি আরও বলেন,এলাকায় শিক্ষা বিস্তারে জন্য বংশী কুন্ডা কলেজ কে এমপিও ভুক্ত ও বংশী কুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়কে সরকারী করনে সবোচ্ছ চেষ্টা করবো।

তিনি মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশী কুন্ডা কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন। এর পূর্ব বংশী কুন্ডা কলেজ ও বংশী কুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল কে গন সংবধনা দেয়া।

বংশী কুন্ডা কলেজ মাঠে আয়োজিত সভায় বংশী কুন্ডা কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এমপি কামরুজ্জামান কামরুল আরও বলেন,সম্মানিত শিক্ষকগন পাঠ্যদানের পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম,মূল্যবোধ, নৈতিকতা ও শিক্ষিত, দক্ষ ও মানবিক জাতি হিসেবে গড়ে তুলতে ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারেন শিক্ষকগন। আপনার আগামী প্রজন্ম কে সঠিক শিক্ষা দিয়ে দেশ গড়তে গুরুত্ব সহকারে শিক্ষা কার্যক্রম পরিচালিত করবেন এই হাওর পাড়ের শিক্ষার্থীদের। আর শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার তা আগামীতেও অব্যাহত থাকবে।

সভায় বংশীকুন্ডা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আহে হায়আত,আব্দুল কাইয়ুম মজনু,আবুল বাসার,সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সেনুয়ার হোসেন,নেকবর হোসেন প্রমুখ।

পরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

এরপর বিকেলে জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজারে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow