হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সুনামগঞ্জ যাচ্ছেন দুই মন্ত্রী

অতিবৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সোমবার (৪ মে) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর সুনামগঞ্জ সার্কিট হাউজে পৌঁছাবেন। তারা জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করবেন তারা। লিপসন আহমেদ/এমএন/জেআইএম

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সুনামগঞ্জ যাচ্ছেন দুই মন্ত্রী

অতিবৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সোমবার (৪ মে) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর সুনামগঞ্জ সার্কিট হাউজে পৌঁছাবেন।

তারা জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করবেন তারা।

লিপসন আহমেদ/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow