হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৬

রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। গ্রেপ্তাররা হলেন, আবুল ফরহাদ (২২), রাসেল (১৯), শুকুর আলী (১৮), মনির হোসেন (৩২), মাসুদ রানা (৪০), সবুজ মিয়া (৩০), মো. আকাশ (২৬), মো. ইমরান (২৪), সজিব হাওলাদার (২৭), মো. রাজু (২৬), রাব্বি (২০), মো. মাহমুদ (২০), মো. নিঝুম মিয়া (২৫), জুবায়ের আহমেদ (১৮), মো. হৃদয় (২৩), রাকিব (২৫), মো. আজগর ওরফে আরমান (২৯), মো. রিফা ওরফে রিফাত (১৯), মো. কবির (৪৫), রিপা আক্তার (২২), মোসা. পারুল বেগম (৪২), মোসা. জেসমিন বেগম (৩৮), সৈয়দ জাকির হোসেন (৩৩), মো. রুবেল (২০), মো. নিরব হোসেন ওরফে অভি (৩৩) এবং মো. নাঈম (১৯)। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এন এম নাসিরুদ্দিন। পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে সাত পিস ইয়াবা ও ১৮ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক র

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৬

রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

গ্রেপ্তাররা হলেন, আবুল ফরহাদ (২২), রাসেল (১৯), শুকুর আলী (১৮), মনির হোসেন (৩২), মাসুদ রানা (৪০), সবুজ মিয়া (৩০), মো. আকাশ (২৬), মো. ইমরান (২৪), সজিব হাওলাদার (২৭), মো. রাজু (২৬), রাব্বি (২০), মো. মাহমুদ (২০), মো. নিঝুম মিয়া (২৫), জুবায়ের আহমেদ (১৮), মো. হৃদয় (২৩), রাকিব (২৫), মো. আজগর ওরফে আরমান (২৯), মো. রিফা ওরফে রিফাত (১৯), মো. কবির (৪৫), রিপা আক্তার (২২), মোসা. পারুল বেগম (৪২), মোসা. জেসমিন বেগম (৩৮), সৈয়দ জাকির হোসেন (৩৩), মো. রুবেল (২০), মো. নিরব হোসেন ওরফে অভি (৩৩) এবং মো. নাঈম (১৯)।

শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে সাত পিস ইয়াবা ও ১৮ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow