হাজিরা দিতে আদালতে আইভী

নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে এই হাজিরা প্রদান করেন তিনি। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর থানার একটি মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আর চার্জশিট প্রদানকালে আসামি হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী আদালতে উপস্থিত ছিলেন। মোবাশ্বীর শ্রাবণ/এফএ/এএসএম

হাজিরা দিতে আদালতে আইভী

নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে এই হাজিরা প্রদান করেন তিনি।

তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর থানার একটি মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আর চার্জশিট প্রদানকালে আসামি হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী আদালতে উপস্থিত ছিলেন।

মোবাশ্বীর শ্রাবণ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow