হাটহাজারীতে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা শিখলেন বিএনসিসি সদস্যরা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলি রেজিমেন্ট ১১ এর আওতাধীন উত্তর চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজে ক্যাডেটদের দিনব্যাপী ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন হয়েছে। রোববার (১২ এপ্রিল) হাটহাজারী সরকারি কলেজ মিলনায়তনে অর্ধশতাধিক ক্যাডেট (পুরুষ ও নারী) দিনব্যাপী এ কোর্স সম্পন্ন করেন। এদিন বিকেল ৩টার দিকে কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ। হাটহাজারী সরকারি কলেজে বিএনসিসি প্লাটুন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক ও কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (২/লে.) মো. আবু তালেব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান, হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. সাইফুদ্দীন চৌধুরী, কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল আহসান চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল। আরও পড়ুন‘শেষ সতর্কবার্তা’ পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা য

হাটহাজারীতে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা শিখলেন বিএনসিসি সদস্যরা

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলি রেজিমেন্ট ১১ এর আওতাধীন উত্তর চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজে ক্যাডেটদের দিনব্যাপী ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) হাটহাজারী সরকারি কলেজ মিলনায়তনে অর্ধশতাধিক ক্যাডেট (পুরুষ ও নারী) দিনব্যাপী এ কোর্স সম্পন্ন করেন। এদিন বিকেল ৩টার দিকে কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ।

হাটহাজারী সরকারি কলেজে বিএনসিসি প্লাটুন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক ও কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (২/লে.) মো. আবু তালেব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান, হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. সাইফুদ্দীন চৌধুরী, কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল আহসান চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল।

আরও পড়ুন
‘শেষ সতর্কবার্তা’ পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা যুক্তরাষ্ট্রের: ইরান 
ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী 

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের লিডার বিভূতি বড়ুয়া, সামরিক প্রশিক্ষক ল্যান্স করপোরাল মো. মাহফুজুর রহমান, ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মো. ইমতিয়াজুল হক, ক্যাডেট সার্জেন্ট ফাতেমা আক্তার, করপোরাল শ্রাবন্তী বড়ুয়া প্রমুখ।

এই কোর্সে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন ও ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজের অর্ধশতাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন। এতে ক্যাডেটরা অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি ব্যবহারিক প্রদর্শনীও উপভোগ করেন।

এমডিআইএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow