হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী থানার নাশকতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (৪ মে) রাতে নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. মনির হোসেন (৪০)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কালু মুন্সীর বাড়ি এলাকার বাসিন্দা। র‌্যাব-৭ সূত্র জানায়, হাটহাজারী থানার একটি মামলায় মনির হোসেন এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলাটি নাশকতা ও হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মনির হোসেন পাঁচলাইশ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাত প্রায় ১০টার দিকে র‌্যাব-৭-এর একটি দল পাঁচলাইশ থানাধীন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি রেস্টুরেন্টে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/জেএইচ

হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারী থানার নাশকতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (৪ মে) রাতে নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. মনির হোসেন (৪০)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কালু মুন্সীর বাড়ি এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ সূত্র জানায়, হাটহাজারী থানার একটি মামলায় মনির হোসেন এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলাটি নাশকতা ও হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মনির হোসেন পাঁচলাইশ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাত প্রায় ১০টার দিকে র‌্যাব-৭-এর একটি দল পাঁচলাইশ থানাধীন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি রেস্টুরেন্টে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow