হাটহাজারীতে ‘পুলিশের সোর্সকে’ কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে নুরুল আজম (৪৮) নামের এক ব্যক্তিকে গুলির পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আজম খলিফাপাড়ার প্রয়াত ইসলামের ছেলে। আজম পেশায় দর্জি ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আজম পুলিশের সোর্স ছিলেন বলে জানা গেছে। আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। শুক্রবার সকালে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যান আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দিদারুল নামের এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিদারুল চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার বিরুদ্ধে থা

হাটহাজারীতে ‘পুলিশের সোর্সকে’ কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে নুরুল আজম (৪৮) নামের এক ব্যক্তিকে গুলির পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আজম খলিফাপাড়ার প্রয়াত ইসলামের ছেলে। আজম পেশায় দর্জি ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আজম পুলিশের সোর্স ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। শুক্রবার সকালে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যান আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দিদারুল নামের এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিদারুল চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের শিকার আজম পুলিশের সোর্স ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, এলাকায় পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। তার পায়ে গুলি ও শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে।

এমডিআইএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow