হাটহাজারীতে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওসমান গণি ওরফে মনা দীর্ঘদিন ধরে এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, একটি চাপাতি, সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের বিষয়েও

হাটহাজারীতে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ওসমান গণি ওরফে মনা দীর্ঘদিন ধরে এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, একটি চাপাতি, সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের বিষয়েও তথ্য দিয়েছেন তিনি।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজুর (৩২) বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow