হাতকড়াকে আমরা নববধূর চুড়ির মতো মনে করি: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আমাদের হাতে বহু বার হাতকড়া লেগেছে। আমরা হাতকড়াকে নববধূর চুড়ির মতো মনে করি। বৃহস্পতিবার (৩০ জুলাই) বড় ভাই লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তিনি এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এমন কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোয় প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই আবদুল কাদের সিদ্দিকী। হাতকড়াকে নববধূর চুড়ির সঙ্গে তুলনা করে তিনি বলেন, এ নিয়ে কোনো কথা বলার নেই। এটা সরকার বুঝবে। আমাদের হাতে বহুবার হাতকড়া পরেছে। আমরা এটাকে খুব খারাপ কিছু মনে করি না। কাদের সিদ্দিকী বলেন, নিষ্পাপ একজন মানুষকে অন্যায়ভাবে আসামি করায় প্রতিবাদ জানাতে এসেছি। আদালতে প্রত্যেক অভিযুক্ত কথা বলতে পারেন। এটা তার অধিকার। লতিফ সিদ্দিকীও তেমন কথাই বলতে চেয়েছিলেন।কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। আমি মনে করি সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত। লতিফ সিদ্দিকীর অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, তার ৮৭ বছর হয়ে গেছে। এখন যদি কোনো অপরাধের দায়ে (যা তিনি করেননি) তার ফাঁসি হয়, তাহলে
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আমাদের হাতে বহু বার হাতকড়া লেগেছে। আমরা হাতকড়াকে নববধূর চুড়ির মতো মনে করি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বড় ভাই লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তিনি এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এমন কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানোর পর আবদুল লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরানোয় প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই আবদুল কাদের সিদ্দিকী।
হাতকড়াকে নববধূর চুড়ির সঙ্গে তুলনা করে তিনি বলেন, এ নিয়ে কোনো কথা বলার নেই। এটা সরকার বুঝবে।
আমাদের হাতে বহুবার হাতকড়া পরেছে। আমরা এটাকে খুব খারাপ কিছু মনে করি না।
কাদের সিদ্দিকী বলেন, নিষ্পাপ একজন মানুষকে অন্যায়ভাবে আসামি করায় প্রতিবাদ জানাতে এসেছি। আদালতে প্রত্যেক অভিযুক্ত কথা বলতে পারেন। এটা তার অধিকার। লতিফ সিদ্দিকীও তেমন কথাই বলতে চেয়েছিলেন।কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। আমি মনে করি সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত।
লতিফ সিদ্দিকীর অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, তার ৮৭ বছর হয়ে গেছে। এখন যদি কোনো অপরাধের দায়ে (যা তিনি করেননি) তার ফাঁসি হয়, তাহলে আমরা সাদরে গ্রহণ করবো। কারণ আল্লাহতায়ালা তাকে তখন মুক্তি দেবেন।
শাপলা চত্বরে গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে লতিফ সিদ্দিকীকে আসামি করা হয়েছে, এমন প্রশ্নে কাদের সিদ্দিকী বলেন, পরিকল্পনাকারী বলা যায় না।কারণ তিনি ‘কিচেন কেবিনেটেও’ ছিলেন না।তিনি তখন পাটমন্ত্রী ছিলেন।
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের পর রাতে সংঘটিত গণহত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
এফএইচ/এসএনআর
What's Your Reaction?