হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর 

নড়াইলের লোহাগড়ায় স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী জসিম শেখের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠেছে। ঘটনার পর অভিযুক্ত জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সেখানে তিনি স্ত্রীকে হত্যার পেছনে পরকীয়ার অভিযোগের কথা উল্লেখ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। রোববার (০২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া খানম জোনাকি (২৬) ওই গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। তার স্বামী জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে। নিহতের পরিবারের দাবি, জসিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন সময় জোনাকিকে মারধর করতেন। ঘটনার দিন জোনাকি পাট বাছার কাজ করছিলেন। এ সময় জসিম তাকে বাড়িতে ডেকে এনে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে জোনাকির মাথায় গুরুতর জখম হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, জোনাকির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জানালা ভাঙার চেষ্টা করলে জসিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত জোনাকিকে উদ্ধা

হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর 
নড়াইলের লোহাগড়ায় স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী জসিম শেখের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠেছে। ঘটনার পর অভিযুক্ত জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সেখানে তিনি স্ত্রীকে হত্যার পেছনে পরকীয়ার অভিযোগের কথা উল্লেখ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। রোববার (০২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া খানম জোনাকি (২৬) ওই গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। তার স্বামী জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে। নিহতের পরিবারের দাবি, জসিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন সময় জোনাকিকে মারধর করতেন। ঘটনার দিন জোনাকি পাট বাছার কাজ করছিলেন। এ সময় জসিম তাকে বাড়িতে ডেকে এনে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে জোনাকির মাথায় গুরুতর জখম হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, জোনাকির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জানালা ভাঙার চেষ্টা করলে জসিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত জোনাকিকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহতে সুরাইয়ার ৮ বছরের মেয়ের অভিযোগ, তার বাবা প্রায়ই মাকে মারধর করতেন। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, জসিম শেখ স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করতেন। তবে এলাকাবাসীর দাবি, জোনাকির বিরুদ্ধে আনা ওই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। জসিম শেখ মাদকাসক্ত। ঘটনার পর জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। থানায় তিনি স্ত্রীকে পরকীয়ার কারণে হত্যা করেছেন বলে দাবি করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে জোনাকির বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।  লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, নিহতের স্বামী জসিম শেখ থানায় আত্মসমর্পণ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow