হাদি হত্যার বিচার হওয়া উচিত : বুলু

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। তিনি বলেন, তরুণ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার হওয়া উচিৎ। এরকম একজন তরুণ-টগবগে জাতীয়তাবাদী নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার দাবি করি। মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, বিএনপি নেতা আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, বিএনপি নেতা কাজী আবুল বাশার, ইসমাইল হোসেন সুমন ও কাদিরপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন, বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

হাদি হত্যার বিচার হওয়া উচিত : বুলু

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। তিনি বলেন, তরুণ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার হওয়া উচিৎ। এরকম একজন তরুণ-টগবগে জাতীয়তাবাদী নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার দাবি করি।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, বিএনপি নেতা আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, বিএনপি নেতা কাজী আবুল বাশার, ইসমাইল হোসেন সুমন ও কাদিরপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন, বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

বরকত উল্লাহ বুলু জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর ছেলের উক্তি তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও বিপদজনক। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে, শুদ্ধ-অশুদ্ধ, ভুল, এরা এটাই মানে। অথচ মওদুদীর বংশের কেউ কিন্তু জামায়াত ইসলামী করে না।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন, মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই ৩০-৩৫ বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকতো, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লক্ষ্য টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারতো। আমাদের মাছের ও কৃষি কাজের অভাব হতো না, যোগাযোগ ব্যবস্থাও সমুন্নত থাকতো। 

বিএনপির এ নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান আবার খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। সরকারের আড়াই মাসে আমরা যা করেছি, গত সতের বছরেও তা হয়নি। গুপ্তদের থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow