হাদি হত্যার বিচারের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাস

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সঠিক বিচার পাইয়ে দিতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। ১০ ফেব্রুয়ারি দুপুর ২টা ০১ মিনিটে ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‌‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ১২টায়। সেই আসা হলো, মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোনগুলোকে নির্যাতনের শিকার হতে হলো।এতে স্পষ্ট বোঝা যায়, এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর।’ আরও পড়ুনইনসাফের বাকি কতদিন: আয়মান সাদিক  তিনি লিখেছেন, ‘যা-ই হোক, আসার উদ্দেশ্য জানা ছিল না। পরে বুঝতে পেরেছি ফিরনাসের দেখাশোনার জন্য ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন; সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন? না হলে আমার ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই

হাদি হত্যার বিচারের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাস

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সঠিক বিচার পাইয়ে দিতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। ১০ ফেব্রুয়ারি দুপুর ২টা ০১ মিনিটে ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‌‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ১২টায়। সেই আসা হলো, মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোনগুলোকে নির্যাতনের শিকার হতে হলো।এতে স্পষ্ট বোঝা যায়, এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর।’

তিনি লিখেছেন, ‘যা-ই হোক, আসার উদ্দেশ্য জানা ছিল না। পরে বুঝতে পেরেছি ফিরনাসের দেখাশোনার জন্য ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন; সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন? না হলে আমার ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে।’

সম্পা লিখেছেন, ‘আমার ভাইবোনগুলোর ওপরে যে হামলা করা হয়েছে, তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নেবো। আপনি ফিরনাসের জন্য করেছেন, অনেক শুকরিয়া।’

সবশেষে তিনি লিখেছেন, ‘তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন, তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সেই আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow