হাদিসের বাণী ও শিক্ষা

ঠাট্টা-কৌতুকে পরিশীলিত আচরণ হজরত আব্দুর রহমান ইবনে আবু লাইলা (রহ.) বলেন, সাহাবিরা জানিয়েছেন যে, একবার যাত্রাপথে এক সাহাবি ঘুমিয়ে পড়লে অন্য এক সাহাবি ঠাট্টাচ্ছলে তার রশি সরিয়ে নেন। ঘুম থেকে জেগে তিনি অস্থির হয়ে পড়লে রাসুল (সা.) বলেন, ‘কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে, সে অন্য মুসলমানকে ভীতসন্ত্রস্ত করবে।’ (আবু দাউদ : ৫০০৪) শিক্ষা ১. ইসলামে আনন্দ-ফুর্তি বা ঠাট্টা-কৌতুক করা নিষিদ্ধ নয়; বরং নবী (সা.) ও সাহাবায়ে কেরাম মাঝেমধ্যে হাসিখুশিতে সময় কাটিয়েছেন। ২. তবে কৌতুকের নামে কোনো মিথ্যা কথা বলা বা অন্যের সম্মানহানি হয়, এমন আচরণ ইসলাম কখনো সমর্থন করে না। ৩. এমন কোনো ঠাট্টা করা অনুচিত, যাতে অপর ব্যক্তি ভয় পায়, শঙ্কাগ্রস্ত হয় কিংবা মানসিকভাবে আঘাত পায়। ৪. সাহাবায়ে কেরামের জীবনের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক ও আচরণে শালীনতা বজায় রাখা একান্ত জরুরি।

ঠাট্টা-কৌতুকে পরিশীলিত আচরণ

হজরত আব্দুর রহমান ইবনে আবু লাইলা (রহ.) বলেন, সাহাবিরা জানিয়েছেন যে, একবার যাত্রাপথে এক সাহাবি ঘুমিয়ে পড়লে অন্য এক সাহাবি ঠাট্টাচ্ছলে তার রশি সরিয়ে নেন। ঘুম থেকে জেগে তিনি অস্থির হয়ে পড়লে রাসুল (সা.) বলেন, ‘কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে, সে অন্য মুসলমানকে ভীতসন্ত্রস্ত করবে।’ (আবু দাউদ : ৫০০৪)

শিক্ষা

১. ইসলামে আনন্দ-ফুর্তি বা ঠাট্টা-কৌতুক করা নিষিদ্ধ নয়; বরং নবী (সা.) ও সাহাবায়ে কেরাম মাঝেমধ্যে হাসিখুশিতে সময় কাটিয়েছেন।

২. তবে কৌতুকের নামে কোনো মিথ্যা কথা বলা বা অন্যের সম্মানহানি হয়, এমন আচরণ ইসলাম কখনো সমর্থন করে না।

৩. এমন কোনো ঠাট্টা করা অনুচিত, যাতে অপর ব্যক্তি ভয় পায়, শঙ্কাগ্রস্ত হয় কিংবা মানসিকভাবে আঘাত পায়।

৪. সাহাবায়ে কেরামের জীবনের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক ও আচরণে শালীনতা বজায় রাখা একান্ত জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow