হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৯ শিশু ভর্তি

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২৯ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ৯৭ জন্য ভর্তি রয়েছে। শনিবার (৯ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ৯ মে সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৬৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডা. মাইনউদ্দিন খান আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে। তিনি বলেন, বর্তমানে তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এনএইচআর/এমএস

হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৯ শিশু ভর্তি

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২৯ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ৯৭ জন্য ভর্তি রয়েছে। শনিবার (৯ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ৯ মে সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৬৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

ডা. মাইনউদ্দিন খান আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বর্তমানে তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow