হাম উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুর নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট (ক্লিনিকপাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিকের কন্যা। স্বাস্থ্য বিভাগ জানায়, জন্মের কয়েকদিন পর শিশুটির জ্বর ও হামের উপসর্গে দেখা দেয়। শনিবার সকালে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডা. রাশেদুজ্জামান জানান, গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হাম উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুর নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট (ক্লিনিকপাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিকের কন্যা।

স্বাস্থ্য বিভাগ জানায়, জন্মের কয়েকদিন পর শিশুটির জ্বর ও হামের উপসর্গে দেখা দেয়। শনিবার সকালে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডা. রাশেদুজ্জামান জানান, গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow