হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন রোগী। মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৮৩ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও নজরদারি জোরদার করা হয়েছে।

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন রোগী।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৮৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে।

পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও নজরদারি জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow