হাম ও উপসর্গে বেড়েই চলছে মৃতের সংখ্যা, ছাড়াল ৬০০

দেশে হামের প্রাদুর্ভাবে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন এই মৃত্যুর ঘটনায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে মারা গেছেন ৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন। অন্যদিকে, একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে। হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ ম

হাম ও উপসর্গে বেড়েই চলছে মৃতের সংখ্যা, ছাড়াল ৬০০

দেশে হামের প্রাদুর্ভাবে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

নতুন এই মৃত্যুর ঘটনায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে মারা গেছেন ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন।

অন্যদিকে, একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow