হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে সাতজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৯৮ জন। আরও পড়ুনদেশে ৭১ শতাংশ মৃত্যুই অসংক্রামক রোগে, দায়ী চিনি-লবণ-ট্রান্সফ্যাট লেবেল বদলে ৪ টাকার ইনজেকশন ৪০০ টাকায় বিক্রি!  ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩১ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন। কেএসআর/

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে সাতজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৯৮ জন।

আরও পড়ুন
দেশে ৭১ শতাংশ মৃত্যুই অসংক্রামক রোগে, দায়ী চিনি-লবণ-ট্রান্সফ্যাট 
লেবেল বদলে ৪ টাকার ইনজেকশন ৪০০ টাকায় বিক্রি! 

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩১ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow