হামকা গ্রুপের সদস্য নুর আলম গ্রেপ্তার
নগরের ইপিজেড এলাকা থেকে হামকা গ্রুপের সদস্য নুরুল আলম ওরফে হামকা নুর আলমকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুল আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর এলাকায়। তবে তিনি চট্টগ্রাম নগরের শেরশাহ কলোনি ও পতেঙ্গা এলাকায় অবস্থান করতেন। তিনি একটি চুরির মামলার পলাতক আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর)-এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে এবং ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে এসআই মোহাম্মদ শাহীন মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।