হামলার মধ্যেই এবার নতুন সিদ্ধান্ত নিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার মধ্যেও ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে Iran সরকার। সরকারি ঘোষণায় বলা হয়েছে, রাজধানী Tehran প্রদেশে অবস্থিত সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী প্রতিষ্ঠানে আগামী ৮ মার্চ (রোববার) থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু হবে। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজির। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতিটি প্রতিষ্ঠানে মোট কর্মীর ২০ শতাংশ সরাসরি অফিসে উপস্থিত থেকে কাজ করবেন। তবে ঘোষণায় আরও বলা হয়েছে—প্রদেশের সব নারী কর্মচারী দূরবর্তীভাবে (রিমোট) কাজ করবেন।কিছু ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে। সেবা প্রদানকারী সংস্থার কার্যকর ইউনিট, সিটি করপোরেশন, চিকিৎসা কেন্দ্র, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। এছাড়া তেহরান প্রদেশের সব পর্যায়ের ব্যবস্থাপনা পদে থাকা কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন দেশটিতে এখনও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম সচল কর

হামলার মধ্যেই এবার নতুন সিদ্ধান্ত নিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার মধ্যেও ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে Iran সরকার। সরকারি ঘোষণায় বলা হয়েছে, রাজধানী Tehran প্রদেশে অবস্থিত সব মন্ত্রণালয়, সংস্থা ও নির্বাহী প্রতিষ্ঠানে আগামী ৮ মার্চ (রোববার) থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু হবে। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজির।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতিটি প্রতিষ্ঠানে মোট কর্মীর ২০ শতাংশ সরাসরি অফিসে উপস্থিত থেকে কাজ করবেন।

তবে ঘোষণায় আরও বলা হয়েছে—
প্রদেশের সব নারী কর্মচারী দূরবর্তীভাবে (রিমোট) কাজ করবেন।
কিছু ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে।

সেবা প্রদানকারী সংস্থার কার্যকর ইউনিট, সিটি করপোরেশন, চিকিৎসা কেন্দ্র, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।

এছাড়া তেহরান প্রদেশের সব পর্যায়ের ব্যবস্থাপনা পদে থাকা কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন দেশটিতে এখনও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম সচল করার চেষ্টা করছে ইরান সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow