হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় হেল্পলাইন চালু এনসিপির
হাম-আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এ হেল্পলাইন চালু করা হয়েছে। বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডা. মো. জুলফিকার (01710498909) ও ডা. মাশুক (01835512550), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (01706520987) ও ডা. সানি (01558959650), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (01608073642) ও ডা. মাজহারুল ইসলামের (01540752487) সঙ্গে তাদের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে ডা. তন্নী শেখ (01999398779), ডা. আল আমিন (01718662463), ডা. হাবিব (01533-794744), ডা. তাওফিক ইমনের (01310938573) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে, ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (017
হাম-আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এ হেল্পলাইন চালু করা হয়েছে।
বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডা. মো. জুলফিকার (01710498909) ও ডা. মাশুক (01835512550), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (01706520987) ও ডা. সানি (01558959650), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (01608073642) ও ডা. মাজহারুল ইসলামের (01540752487) সঙ্গে তাদের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে ডা. তন্নী শেখ (01999398779), ডা. আল আমিন (01718662463), ডা. হাবিব (01533-794744), ডা. তাওফিক ইমনের (01310938573) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে, ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (01770591529) ও ডা. উসামা (01826711924) এবং ডা. এমআর খান শিশু হাসপাতালে (মিরপুর-২) ডা. আশিকুর রহমান শুভর (01676565118) সঙ্গে তাদের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
What's Your Reaction?