হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন আরও ৩৩ শিশু ভর্তি
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮৫ শিশু। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২১ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৫ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫৮৫ শিশু। সেখানে মোট ১৫ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের উপসর্গ নিয়ে ১ মাস থেকে ১০ বছরের শিশু ভর্তি হয়েছে। তবে ৩ মাস থেকে ১ বছরের শিশু ভর্তির সংখ্যা বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের অবিভাবকদেরও সচেতন থাকতে হবে। কামরুজ্জামান মিন্টু/এমএন/জেআইএম
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮৫ শিশু।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২১ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৫ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৫৮৫ শিশু। সেখানে মোট ১৫ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামের উপসর্গ নিয়ে ১ মাস থেকে ১০ বছরের শিশু ভর্তি হয়েছে। তবে ৩ মাস থেকে ১ বছরের শিশু ভর্তির সংখ্যা বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের অবিভাবকদেরও সচেতন থাকতে হবে।
কামরুজ্জামান মিন্টু/এমএন/জেআইএম
What's Your Reaction?