হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২৫, নিশ্চিত হামে মৃত্যু ৯৫

দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামে মারা গেছে চারজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। আরও পড়ুন আইসিইউতে ছড়িয়ে পড়ছে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের। যার ফলে এখন পর্যন্ত এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জন। একই সঙ্গে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে এমন রোগীর সংখ্যা এখন পর্যন্ত পৌঁছেছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে। প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ২৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে এক লাখ দুই

হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২৫, নিশ্চিত হামে মৃত্যু ৯৫

দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছে।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামে মারা গেছে চারজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে।

এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের। যার ফলে এখন পর্যন্ত এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জন। একই সঙ্গে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে এমন রোগীর সংখ্যা এখন পর্যন্ত পৌঁছেছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।

প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ২৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে এক লাখ দুই হাজার ৪৬৭ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৯ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

একিউএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow