হামের উপসর্গে মৃত্যু আরও ২ শিশুর

দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১০ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে ৯৫ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তা অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সুনামগঞ্জ ও গাইবান্ধায় সন্দেহজনক হামে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮০৫ জনে। আরও পড়ুন স্বাস্থ্যমন্ত্রী / রোগ শনাক্তে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৬ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার সাতজনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জন। এর ফলে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ২১ হাজার ২০০ জন। প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে

হামের উপসর্গে মৃত্যু আরও ২ শিশুর

দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১০ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে ৯৫ জনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সুনামগঞ্জ ও গাইবান্ধায় সন্দেহজনক হামে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮০৫ জনে।

এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৬ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার সাতজনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জন। এর ফলে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ২১ হাজার ২০০ জন।

প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ তিন হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে এক লাখ ১৮৮ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৯ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৩০৭ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ১০৬ জন মারা গেছে সিলেটে। সেই সঙ্গে রাজশাহীতে ৯০, ময়মনসিংহে ৬৭, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, খুলনায় ৩১ ও রংপুরে ১০ জন প্রাণ হারিয়েছে।

একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow