হামের প্রকোপ : সিলেটে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৫৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এসময়ে নতুন করে ১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২৩ জনের। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। মৃত্যু হওয়া তিন শিশুরা হলো- শহীদ সামছুদ্দিন হাসপাতালে মৃত্যু হয়েছে সিলেট নগরীর  আখালিয়ায় এলাকার আব্দুল মুমিনের ৫ মাসের ছেলে মাহাদী হাসান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের আইসিওতে মৃত্যু হয়েছে সুনামগঞ্জের শান্তিগন্জ উপজেলার সুন্নাহ মিয়ার ৬ মাসের ছেলে মুসতাকিন, সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার সুরেশনগরের জাকারিয়া আহমদের ৭ মাসের মপয়ে জারা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যা

হামের প্রকোপ : সিলেটে আরও তিন শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৫৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এসময়ে নতুন করে ১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ২৩ জনের। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। মৃত্যু হওয়া তিন শিশুরা হলো- শহীদ সামছুদ্দিন হাসপাতালে মৃত্যু হয়েছে সিলেট নগরীর  আখালিয়ায় এলাকার আব্দুল মুমিনের ৫ মাসের ছেলে মাহাদী হাসান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের আইসিওতে মৃত্যু হয়েছে সুনামগঞ্জের শান্তিগন্জ উপজেলার সুন্নাহ মিয়ার ৬ মাসের ছেলে মুসতাকিন, সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার সুরেশনগরের জাকারিয়া আহমদের ৭ মাসের মপয়ে জারা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৭১ জন, সিলেটে ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৩ জন শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে ২ জন রুবেলা রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে নতুন ভর্তি হয়েছেন ৫৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।  এছাড়া ফেঞ্চুগঞ্জ, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি হয়েছেন। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৪১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০৪ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন এবং ওসমানী মেডিকেল হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে ২৩ জনের মৃত্যু হয়েছে।  সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, সন্দেহজনক হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৫৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ও নতুন করে ১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow