হারাগাছে এমপি আখতার হোসেনের সফর ঘিরে বিক্ষোভের ডাক
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে রোববার (২২ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪ এর সাধারণ ভোটারের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক নুরুল আমীন দাজু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি। বক্তারা বলেন, অবৈধভাবে জনগণের রায় ছিনতাই করে এমপি হয়ে আখতার হোসেন হারাগাছ সফরের কর্মসূচি দিয়েছেন। হারাগাছের মানুষ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে তখন তার এই সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা। আখতার হোসেনের এই সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। এদিকে রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকার লোকজনের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক প
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে রোববার (২২ ফেব্রুয়ারি) বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪ এর সাধারণ ভোটারের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক নুরুল আমীন দাজু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।
বক্তারা বলেন, অবৈধভাবে জনগণের রায় ছিনতাই করে এমপি হয়ে আখতার হোসেন হারাগাছ সফরের কর্মসূচি দিয়েছেন। হারাগাছের মানুষ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে তখন তার এই সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা।
আখতার হোসেনের এই সফরের প্রতিবাদে জনসাধারণকে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
এদিকে রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকার লোকজনের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের।
এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, রোববার হারাগাছ পৌর শহরে সংসদ সদস্য আখতার হোসেনের সফর ঘিরে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে এর আগে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেন ওই আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। ভোট পুনর্গণনার দাবি জানান তিনি। এছাড়া বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।
জিতু কবীর/বিএ
What's Your Reaction?