হারানো ৭০ মোবাইল ফিরে পেলেন মালিকরা

সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গত ১ বছরে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের মধ্যে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এ তথ্য জানায়। থানার পুলিশ সূত্রে বলা হয়, গত এক বছরে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে অনেকগুলো মোবাইল ছিনতাই হয়েছে, হারিয়ে গেছে। মোবাইল ফোনগুলো উদ্ধারে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই বেলাল আহমদকে দায়িত্ব প্রদান করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার জন্য যারা জিডি করেছেন তাদের জিডির ভিত্তিতে তদন্ত করে পুলিশ। আধুনিক প্রযুক্তি এবং সিলেট জেলা পুলিশের সহযোগিতায় ৭০টি মোবাইল উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া ও যাচাইবাছাই  করে উদ্ধার মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।  গোলাপগঞ্জ মডেল থানার এএসআই বেলাল বলেন, গোলাপগঞ্জ থানায় গত এক বছরে করা জিডির সূত্র ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ৭০টি ফোন উদ্ধার করা হয়েছে। পরে যাচাই বাছাই করে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়েছে। প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারাই আমাদের সাফল্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow