হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো ট্রাফিক পুলিশ

রাজধানীর ইসিবি চত্বরে ডিউটিরত অবস্থায় হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল ইসলাম ও কনস্টেবল আরিফ ডিউটি পালনকালে দেখতে পান, ছয় বছর বয়সী এক শিশু রাস্তায় কান্নাকাটি করছে এবং এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে। পরে তারা শিশুটিকে উদ্ধার করে পুলিশ বক্সে নিয়ে যান এবং সান্ত্বনা দেন। পুলিশ জানায়, শিশুটির নাম তাসফিয়া জান্নাত (৬)। তবে সে নিজের নাম ছাড়া আর কোনো তথ্য জানাতে পারেনি। এরপর পুলিশ সদস্যরা ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় শিশুটির স্বজনদের খোঁজ করা শুরু করেন ও স্থানীয় লোকজনকে অবহিত করেন। একই সঙ্গে তার পরিবারের সন্ধানে তৎপরতা চালানো হয়। কিছু সময় পর শিশুটির মা জানতে পারেন, তার হারিয়ে যাওয়া মেয়ে ইসিবি চত্বরের পুলিশ বক্সে রয়েছে। সেখানে এসে মেয়েকে নিরাপদে দেখতে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। পরে ট্রাফিক পুলিশ আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে। এ সময় শিশুটির মা মেয়েকে নিরাপদে ফিরিয়ে দেওয়ায় ট্রাফিক পুলিশের সদস্যদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো ট্রাফিক পুলিশ

রাজধানীর ইসিবি চত্বরে ডিউটিরত অবস্থায় হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল ইসলাম ও কনস্টেবল আরিফ ডিউটি পালনকালে দেখতে পান, ছয় বছর বয়সী এক শিশু রাস্তায় কান্নাকাটি করছে এবং এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে। পরে তারা শিশুটিকে উদ্ধার করে পুলিশ বক্সে নিয়ে যান এবং সান্ত্বনা দেন।

পুলিশ জানায়, শিশুটির নাম তাসফিয়া জান্নাত (৬)। তবে সে নিজের নাম ছাড়া আর কোনো তথ্য জানাতে পারেনি।

এরপর পুলিশ সদস্যরা ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় শিশুটির স্বজনদের খোঁজ করা শুরু করেন ও স্থানীয় লোকজনকে অবহিত করেন। একই সঙ্গে তার পরিবারের সন্ধানে তৎপরতা চালানো হয়।

কিছু সময় পর শিশুটির মা জানতে পারেন, তার হারিয়ে যাওয়া মেয়ে ইসিবি চত্বরের পুলিশ বক্সে রয়েছে। সেখানে এসে মেয়েকে নিরাপদে দেখতে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

পরে ট্রাফিক পুলিশ আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে। এ সময় শিশুটির মা মেয়েকে নিরাপদে ফিরিয়ে দেওয়ায় ট্রাফিক পুলিশের সদস্যদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিটি/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow