হালিশহরে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের আই ব্লক এলাকার ওই বস্তিতে এ আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, সকালে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে। এমআরএএইচ/এমএএইচ/
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের আই ব্লক এলাকার ওই বস্তিতে এ আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, সকালে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?