হালুয়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে ও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলায়তন কক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত, স্থানীয় শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা। প্রতিযোগিতার মূল বিষয় ছিল পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, সুষম আহার এবং সুস্থ জীবনযাপন। শিক্ষার্থীরা তাদের কল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে নানা রঙে তুলে ধরে স্বাস্থ্যসম্মত খাবার, ফলমূল ও সবজির গুরুত্ব। স্থানীয় অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়বে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে ও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলায়তন কক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত, স্থানীয় শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা।
প্রতিযোগিতার মূল বিষয় ছিল পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, সুষম আহার এবং সুস্থ জীবনযাপন। শিক্ষার্থীরা তাদের কল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে নানা রঙে তুলে ধরে স্বাস্থ্যসম্মত খাবার, ফলমূল ও সবজির গুরুত্ব।
স্থানীয় অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
What's Your Reaction?