হাসপাতালে শুভেন্দু অধিকারী
চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় লাশ দেখতে পশ্চিমবঙ্গের হাসপাতালে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার (৬ মে) রাতে মধ্যগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। রাতেই হাসপাতালে লাশ ও অপর আহতকে দেখতে হাসপাতালে যান বিজেপির এই নেতা। এ সময় শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, পরিকল্পনা করে ঠান্ডা মাথায় তার সহকারীকে খুন করা হয়েছে। খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিশ করবে। তিনি আরও বলেন, এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। গত কয়েকদিন ধরে এলাকায় রেকি করা হয়েছিল বলেও জানা গিয়েছে। রাজ্য পুলিশ জানিয়েছে, যে এলাকায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। খুনে ব্যবহার করা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ওই গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল। ’বুধবার রাতে মধ্যমগ্রামে যশোর রোডের উপরে গাড়ি আটকে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর সহকারীকে। গাড়ি আটকে পরপর তিনটি গুলি করা হয় বলে পুলিশ সূত্রের খবর। তার মধ্যে চন্দ্রনাথ রথের গায়ে গুলি লাগে, তাঁর গাড়ির চালকের গায়েও গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথ রথকে
চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় লাশ দেখতে পশ্চিমবঙ্গের হাসপাতালে গেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
বুধবার (৬ মে) রাতে মধ্যগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। রাতেই হাসপাতালে লাশ ও অপর আহতকে দেখতে হাসপাতালে যান বিজেপির এই নেতা।
এ সময় শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, পরিকল্পনা করে ঠান্ডা মাথায় তার সহকারীকে খুন করা হয়েছে। খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিশ করবে।
তিনি আরও বলেন, এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। গত কয়েকদিন ধরে এলাকায় রেকি করা হয়েছিল বলেও জানা গিয়েছে।
রাজ্য পুলিশ জানিয়েছে, যে এলাকায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। খুনে ব্যবহার করা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ওই গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগানো হয়েছিল।
’বুধবার রাতে মধ্যমগ্রামে যশোর রোডের উপরে গাড়ি আটকে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর সহকারীকে। গাড়ি আটকে পরপর তিনটি গুলি করা হয় বলে পুলিশ সূত্রের খবর। তার মধ্যে চন্দ্রনাথ রথের গায়ে গুলি লাগে, তাঁর গাড়ির চালকের গায়েও গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর গাড়িচালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
What's Your Reaction?