হাসান নাসিমকে গ্রেফতারের প্রতিবাদ এনসিপির
জাতীয় সংসদের চিফ হুইপকে ব্ল্যাকমেইল করার অভিযোগে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় গত শনিবার (১৮ এপ্রিল) এ প্রতিবাদ জানানো হয়। বার্তায় বলা হয়, শুক্রবার রাত ৮টায় হাসান নাসিম নামের একজন অ্যাক্টিভিস্টকে সরকার বিরোধিতার অভিযোগে কোনো পরোয়ানা ব্যতীত গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। শনিবার তাকে আদালতে উপস্থাপন এবং তার বিরুদ্ধে চিফ হুইপকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ও ২৭ ধারা মোতাবেক মামলা করা হয়। আদালত ভুক্তভোগীকে জামিনের বদলে কারাগারে পাঠিয়েছে। এনসিপি এই মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে নাগরিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এনসিপি জানায়, চিফ হুইপের যে বক্তব্য প্রচারের দায়ে ভুক্তভোগীকে গ্রেফতার করা হয়েছে, তা তিনি নিজেই সংসদ অধিবেশনে মজার ছলে বলেছিলেন। চিফ হুইপের ওই কথাকে উদ্ধৃত করে একটি রাজনৈতিক কার্টুন প্রচার করেছিল ভুক্তভোগীর পরিচালিত একটি ফেসবুক পেজ। ফলে
জাতীয় সংসদের চিফ হুইপকে ব্ল্যাকমেইল করার অভিযোগে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় গত শনিবার (১৮ এপ্রিল) এ প্রতিবাদ জানানো হয়।
বার্তায় বলা হয়, শুক্রবার রাত ৮টায় হাসান নাসিম নামের একজন অ্যাক্টিভিস্টকে সরকার বিরোধিতার অভিযোগে কোনো পরোয়ানা ব্যতীত গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। শনিবার তাকে আদালতে উপস্থাপন এবং তার বিরুদ্ধে চিফ হুইপকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ও ২৭ ধারা মোতাবেক মামলা করা হয়। আদালত ভুক্তভোগীকে জামিনের বদলে কারাগারে পাঠিয়েছে। এনসিপি এই মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে নাগরিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এনসিপি জানায়, চিফ হুইপের যে বক্তব্য প্রচারের দায়ে ভুক্তভোগীকে গ্রেফতার করা হয়েছে, তা তিনি নিজেই সংসদ অধিবেশনে মজার ছলে বলেছিলেন। চিফ হুইপের ওই কথাকে উদ্ধৃত করে একটি রাজনৈতিক কার্টুন প্রচার করেছিল ভুক্তভোগীর পরিচালিত একটি ফেসবুক পেজ। ফলে স্রেফ একটি কার্টুন বানানো ও প্রচারের দায়ে চিফ হুইপের একনিষ্ঠ একজন কর্মীর অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
বার্তায় আরও বলা হয়, সাইবার সুরক্ষা আইনের ২৫ ধারা মোতাবেক ব্ল্যাকমেইলিং অর্থ এমন হুমকি বা ভীতি যার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে বেআইনি সুবিধা দেওয়া বা চাওয়া কাজ করতে বাধ্য করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে মামলার এজাহারে ঠিক কোন বেআইনি সুবিধা দিতে বা চাওয়া কাজ সম্পাদনে চিফ হুইপকে বাধ্য করা হয়েছে, তার কোনো বিবরণ নেই।
এনসিপি উল্লেখ করে, ২০২৪ সালের ১১ আগস্ট তারেক রহমান নিজেকে নিয়ে আঁকা ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে বলেছিলেন- ‘আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে।’ কিন্তু তার সরকারের দুই মাস পূর্ণ হতেই একজন অ্যাক্টিভিস্ট কার্টুন প্রচারের স্বাধীনতা হারিয়েছেন এবং একটি জামিনযোগ্য মামলায় কারাগারে গেছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন নাগরিককে বেআইনিভাবে গ্রেফতার ও হয়রানির মাধ্যমে চরম অপেশাদারিত্ব ও আইনি জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
জাতীয় নাগরিক পার্টি এ ব্যাপারে সরকারের বক্তব্য জানতে এবং ভুক্তভোগীর অনতিবিলম্বে মুক্তি চেয়েছে।
এনএস/একিউএফ
What's Your Reaction?