হাসানের বিদায়ের পর মিরাজের ফিফটি

ডারউইন টেস্টের তৃতীয় দিনেও ভালোই প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। ৯২ বলে ১৪ রান করে হাসান মাহমুদের বিদায়ের পর ফিফটি তুলে নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এটি তার ক্যারিয়ারের ১২তম টেস্ট হাফ সেঞ্চুরি।  শনিবার (১২ আগস্ট) দিনের চতুর্থ ওভারে জশ হ্যাজলউডের কাছে এলবিডব্লিউ হন হাসান। ৯২ বলে ১৪ রানে থামেন তিনি। ১৬৩ মিনিট ধরে ক্রিজে টিকে থেকে চমক দেখালেন বল হাতে ৬ উইকেট নেওয়া হাসান। আর ৬টি বল খেলতে পারলে এক অনন্য কীর্তি গড়তেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে আটে বা তার নিচে নেমে কোনো ব্যাটারের খেলা সর্বোচ্চ বলসংখ্যা ৯৭; ২০১৭ সালে চট্টগ্রামে নাসির হোসেন এই কীর্তি গড়েন। হাসান দ্বিতীয় সর্বোচ্চ বল খেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন। এই ম্যাচে মিরাজের সঙ্গে হাসানের জুটি ছিল ১৭০ বলে ৪৬ রানের। এরপর তাইজুল ইসলাম মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে এক চার ও এক ছয়ে ১৭ রান করে হ্যাজলউডের বলে ক্যামেরন গ্রিনের ক্যাচ হন তিনি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪০৩ রান। ৬ উইকেটে ৩৫১ রান করে দিন শুরু করেছিল তারা। আগের দিনের ১৫৩ রানের লিড বেড়ে ২০৫। মিরা

হাসানের বিদায়ের পর মিরাজের ফিফটি
ডারউইন টেস্টের তৃতীয় দিনেও ভালোই প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। ৯২ বলে ১৪ রান করে হাসান মাহমুদের বিদায়ের পর ফিফটি তুলে নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এটি তার ক্যারিয়ারের ১২তম টেস্ট হাফ সেঞ্চুরি।  শনিবার (১২ আগস্ট) দিনের চতুর্থ ওভারে জশ হ্যাজলউডের কাছে এলবিডব্লিউ হন হাসান। ৯২ বলে ১৪ রানে থামেন তিনি। ১৬৩ মিনিট ধরে ক্রিজে টিকে থেকে চমক দেখালেন বল হাতে ৬ উইকেট নেওয়া হাসান। আর ৬টি বল খেলতে পারলে এক অনন্য কীর্তি গড়তেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে আটে বা তার নিচে নেমে কোনো ব্যাটারের খেলা সর্বোচ্চ বলসংখ্যা ৯৭; ২০১৭ সালে চট্টগ্রামে নাসির হোসেন এই কীর্তি গড়েন। হাসান দ্বিতীয় সর্বোচ্চ বল খেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন। এই ম্যাচে মিরাজের সঙ্গে হাসানের জুটি ছিল ১৭০ বলে ৪৬ রানের। এরপর তাইজুল ইসলাম মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে এক চার ও এক ছয়ে ১৭ রান করে হ্যাজলউডের বলে ক্যামেরন গ্রিনের ক্যাচ হন তিনি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪০৩ রান। ৬ উইকেটে ৩৫১ রান করে দিন শুরু করেছিল তারা। আগের দিনের ১৫৩ রানের লিড বেড়ে ২০৫। মিরাজ অপরাজিত আছেন ৫৩ রানে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow