হাসিনাসহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া চলমান

শেখ হাসিনা ও পলাতক আ.লীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে বিচারের প্রক্রিয়া সরকার ইতোমধ্যে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক রয়েছে সেসব দেশের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে। ফলে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে বিচারকার্য সম্পন্ন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ২৪ এর জুলাই-আগস্টের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দিলেও এখন আর সেসব নারী শিক্ষার্থীদের মাঠে কিংবা কোথাও দেখা যায় না। বর্তমান সরকার নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি বাজেটে নারীদের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে এবং বিশেষভাবে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের স

হাসিনাসহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া চলমান

শেখ হাসিনা ও পলাতক আ.লীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে বিচারের প্রক্রিয়া সরকার ইতোমধ্যে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক রয়েছে সেসব দেশের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে। ফলে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে বিচারকার্য সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ২৪ এর জুলাই-আগস্টের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দিলেও এখন আর সেসব নারী শিক্ষার্থীদের মাঠে কিংবা কোথাও দেখা যায় না।

বর্তমান সরকার নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি বাজেটে নারীদের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে এবং বিশেষভাবে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকেই বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা: সাজেদা বেগমসহ আরও অনেকে।

শুভ ঘোষ/এসজেডএইচ/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow