হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি। খবর শাফাক নিউজের। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের ওপর নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যা ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের যেকোনো নতুন হামলার জবাব শক্তভাবে দেওয়া হবে। নেতানিয়াহুর দাবি, ইরান ও হিজবুল্লাহ বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের চাপিয়ে দেওয়া নতুন সমীকরণ সফল হবে না। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, জেজিন ও টাইর জেলায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা বলেছেন, দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নিজ বাড়িতে ফেরানোর জন্য কাজ চলছে। তিনি বলেন, সীমান্ত অঞ্চলকে জনশূন্য বাফার জোনে পরিণত করা হবে না। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৩ হাজার ৬৩৭ জন নিহত এবং ১১ হাজার ১৮৮ জন আহত হয়েছেন। এদিকে ইরানের খ

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি। খবর শাফাক নিউজের। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের ওপর নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যা ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের যেকোনো নতুন হামলার জবাব শক্তভাবে দেওয়া হবে। নেতানিয়াহুর দাবি, ইরান ও হিজবুল্লাহ বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের চাপিয়ে দেওয়া নতুন সমীকরণ সফল হবে না। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, জেজিন ও টাইর জেলায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা বলেছেন, দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নিজ বাড়িতে ফেরানোর জন্য কাজ চলছে। তিনি বলেন, সীমান্ত অঞ্চলকে জনশূন্য বাফার জোনে পরিণত করা হবে না। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৩ হাজার ৬৩৭ জন নিহত এবং ১১ হাজার ১৮৮ জন আহত হয়েছেন। এদিকে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিলেও সতর্ক করেছে, বিশেষ করে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে তেহরান আরও কঠোর জবাব দেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow