হিজাব পরায় সমালোচনার মুখে জনপ্রিয় অভিনেত্রী
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছবিগুলোতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যাওয়ায় নেটিজেনদের একাংশ নানা মন্তব্য করলেও তার সমর্থনে সরব হয়েছেন ভক্তরা। সম্প্রতি ইনস্টাগ্রামে আবুধাবি সফরের একাধিক ছবি শেয়ার করেন অঙ্কিতা। প্রকাশিত ছবির কয়েকটিতে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ প্রশ্ন তোলেন, কেন তিনি হিজাব পরেছেন, আবার কেউ তার ধর্মীয় পরিচয় নিয়েও মন্তব্য করেন। তবে অঙ্কিতার ভক্তরা এসব সমালোচনার জবাব দিয়েছেন। তাদের মতে, মসজিদসহ নির্দিষ্ট ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে স্থানীয় নিয়ম মেনে চলতেই তিনি হিজাব পরেছিলেন। অনেকেই এটিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে অপ্রয়োজনীয় ধর্মীয় বিতর্ক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অঙ্কিতা লোখান্ডে। পরে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন এবং ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘বাঘি ৩’-এর মতো সিনেমায় কাজ করে প্রশংসা ক
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছবিগুলোতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যাওয়ায় নেটিজেনদের একাংশ নানা মন্তব্য করলেও তার সমর্থনে সরব হয়েছেন ভক্তরা।
সম্প্রতি ইনস্টাগ্রামে আবুধাবি সফরের একাধিক ছবি শেয়ার করেন অঙ্কিতা। প্রকাশিত ছবির কয়েকটিতে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ প্রশ্ন তোলেন, কেন তিনি হিজাব পরেছেন, আবার কেউ তার ধর্মীয় পরিচয় নিয়েও মন্তব্য করেন।
তবে অঙ্কিতার ভক্তরা এসব সমালোচনার জবাব দিয়েছেন। তাদের মতে, মসজিদসহ নির্দিষ্ট ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে স্থানীয় নিয়ম মেনে চলতেই তিনি হিজাব পরেছিলেন। অনেকেই এটিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে অপ্রয়োজনীয় ধর্মীয় বিতর্ক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অঙ্কিতা লোখান্ডে। পরে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন এবং ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘বাঘি ৩’-এর মতো সিনেমায় কাজ করে প্রশংসা কুড়ান।
ব্যক্তিগত জীবনে ২০২১ সালের ডিসেম্বরে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পরবর্তীতে ‘স্মার্ট জোড়ি’, ‘বিগ বস ১৭’ এবং ‘লাফটার শেফস সিজন ২’-সহ বিভিন্ন জনপ্রিয় রিয়েলিটি শোতে এই দম্পতিকে একসঙ্গে দেখা গেছে।
What's Your Reaction?