হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ

রংপুরে হিমাগারের সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। বুধবার (১৭ জুন) বেলা ১২টা থেকে নগরীর মর্ডান মোড়ের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধের কারণে সড়ক যোগাযোগ একঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশের সহায়তায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। এ সময় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করে বলেন, ‘হিমাগার অ্যাসোসিয়েশন প্রতি ৬০ কেজি বস্তা আলুর জন্য সংরক্ষণ মূল্য ৪৩০ টাকা করেছে। এতে প্রতি কেজি আলুর সংরক্ষণ মূল্য পড়ছে প্রায় সাত টাকা। ফলে এক কেজি আলুর উৎপাদন খরচ দাঁড়াচ্ছে ২৪ টাকার উপরে। কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে ১৬ থেকে ১৭ টাকায়। তিনি আরও বলেন, সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে হিমাগার সংরক্ষণের ভাড়া নির্ধারণ করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করার পর সমাধান না হলে লাগাতার অবরোধসহ কঠোর আন্দোলনে যাব আমরা। জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে অবরোধ কর্মসূচিতে শতাধ

হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ

রংপুরে হিমাগারের সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।

বুধবার (১৭ জুন) বেলা ১২টা থেকে নগরীর মর্ডান মোড়ের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধের কারণে সড়ক যোগাযোগ একঘণ্টা বন্ধ থাকে।

পরে পুলিশের সহায়তায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়।

এ সময় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করে বলেন, ‘হিমাগার অ্যাসোসিয়েশন প্রতি ৬০ কেজি বস্তা আলুর জন্য সংরক্ষণ মূল্য ৪৩০ টাকা করেছে। এতে প্রতি কেজি আলুর সংরক্ষণ মূল্য পড়ছে প্রায় সাত টাকা। ফলে এক কেজি আলুর উৎপাদন খরচ দাঁড়াচ্ছে ২৪ টাকার উপরে। কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে ১৬ থেকে ১৭ টাকায়।

তিনি আরও বলেন, সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে হিমাগার সংরক্ষণের ভাড়া নির্ধারণ করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করার পর সমাধান না হলে লাগাতার অবরোধসহ কঠোর আন্দোলনে যাব আমরা।

জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে অবরোধ কর্মসূচিতে শতাধিক চাষি ও ব্যবসায়ী অংশ নেন।

বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশন মালিক সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সার বদলে আমরা ৬ টাকা ৩২ পয়সা করে সংরক্ষণ মূল্য নিচ্ছি। এখানে কোনো সিন্ডিকেট নেই। সরকারের কাছে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয় উপস্থাপন করে ভাড়া বাড়ানোর দাবি করেছি। যদি কেউ সরকার নির্ধারিত ৬ টাকা ৭৫ পয়সার বেশি নেয়, তাহলে সেই হিমাগার মালিকদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।’

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘আলু চাষি ও ব্যবসায়ীরা কোল্ডস্টোরেজের ভাড়া কমানোর দাবিতে অবরোধ করেছিলেন। বেলা একটায় তারা অবরোধ স্থগিত করেন। দেড়টার মধ্যে আমরা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করি।’

জিতু কবীর/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow