হিরো হতে গিয়ে ভিলেন ফরাসি ফরোয়ার্ড, বড় ঝুঁকিতে টটেনহ্যাম

এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারলো না টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগে অবনমনের ঝুঁকিতে রয়েই গেলো স্পার্সরা। বিরতির পাঁচ মিনিট পর দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ম্যাথিস তেল। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া তার জোরালো শট লিডস গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায়। তবে ম্যাচের নায়ক পরে খলনায়কও বনে যান ২১ বছর বয়সী ফরাসি এই ফরোয়ার্ড। ম্যাচের ৭৪তম মিনিটে নিজেদের বক্সের মধ্যে বেপরোয়া বাইসাইকেল কিকে ইথান আম্পাডুর মাথায় আঘাত করেন তেল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউয়ের পর পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে লিডসকে সমতায় ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন। পেনাল্টির ঠিক আগে সহজ সুযোগ নষ্ট করেছিলেন রিচার্লিসন। সেই মিসই শেষ পর্যন্ত স্পার্সের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে লিডস। অন্যদিকে চাপ বাড়তে থাকে স্পার্সের ওপর। যোগ করা ১৩ মিনিটেও জয়সূচক গোল আদায় করতে পারেনি রবার্তো দে জারবির দল। উল্টো ম্যাচের একেবারে শেষ দিকে জয়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল লিডস। তবে শন লংস্টাফের শক্তিশালী শট দারুণ দক্ষতায় ক্রসবারে ঠেকিয়

হিরো হতে গিয়ে ভিলেন ফরাসি ফরোয়ার্ড, বড় ঝুঁকিতে টটেনহ্যাম

এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে পারলো না টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগে অবনমনের ঝুঁকিতে রয়েই গেলো স্পার্সরা।

বিরতির পাঁচ মিনিট পর দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ম্যাথিস তেল। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া তার জোরালো শট লিডস গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায়। তবে ম্যাচের নায়ক পরে খলনায়কও বনে যান ২১ বছর বয়সী ফরাসি এই ফরোয়ার্ড।

ম্যাচের ৭৪তম মিনিটে নিজেদের বক্সের মধ্যে বেপরোয়া বাইসাইকেল কিকে ইথান আম্পাডুর মাথায় আঘাত করেন তেল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউয়ের পর পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে লিডসকে সমতায় ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন।

পেনাল্টির ঠিক আগে সহজ সুযোগ নষ্ট করেছিলেন রিচার্লিসন। সেই মিসই শেষ পর্যন্ত স্পার্সের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে লিডস। অন্যদিকে চাপ বাড়তে থাকে স্পার্সের ওপর। যোগ করা ১৩ মিনিটেও জয়সূচক গোল আদায় করতে পারেনি রবার্তো দে জারবির দল।

উল্টো ম্যাচের একেবারে শেষ দিকে জয়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল লিডস। তবে শন লংস্টাফের শক্তিশালী শট দারুণ দক্ষতায় ক্রসবারে ঠেকিয়ে দেন স্পার্স গোলরক্ষক আন্তোনিন কিনস্কি।

এই ড্রয়ের ফলে অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা টটেনহ্যাম এখন ১৮তম স্থানে থাকা ওয়েস্টহ্যাম ইউনাইটেডের চেয়ে মাত্র দুই পয়েন্ট এগিয়ে। দুই দলেরই বাকি আছে আরও দুটি ম্যাচ।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow