হিলি ইমিগ্রেশন দিয়ে বৃহস্পতিবার যাত্রী পারাপার বন্ধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে একদিনের জন্য সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটের দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ওইদিন হিলি স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি নির্দেশনার আলোকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ এড়াতে বিষয়টি আগেভাগেই প্রচার করা হচ্ছে, যেন কেউ ভোটের দিন সীমান্তে এসে ভোগান্তিতে না পড়েন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দিন হিলি ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ থাকবে। তবে নির্বাচনের পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে যাত্রী যাতায়াত শুরু হবে।