হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পরিবর্তনের পর উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পাওয়ার পর সকাল থেকেই হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে কঠোর নজরদারি বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে সীমান্তবর্তী সব বিওপি ও চেকপোস্টকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। পাশাপাশি আধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদরদফতর থেকে নির্দেশনা এসেছে। এতে সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।  তিনি বলেন, সীমান্তে বিজিবি সদস্যদের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলোতে

হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পরিবর্তনের পর উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পাওয়ার পর সকাল থেকেই হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে কঠোর নজরদারি বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে সীমান্তবর্তী সব বিওপি ও চেকপোস্টকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। পাশাপাশি আধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদরদফতর থেকে নির্দেশনা এসেছে। এতে সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।  তিনি বলেন, সীমান্তে বিজিবি সদস্যদের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনোভাবেই ভারত থেকে কেউ যেন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow