হেড কোচ ছাড়াই গ্রুপের শেষ ম্যাচ খেলতে হবে ফ্রান্সকে

মা হারিয়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের হেড কোচ দিদিয়ের দেশম। মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাচ্ছেন। ফলে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে পাচ্ছে না ফ্রান্স দল। মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এ তথ্য নিশ্চিত করেছে। এফএফএফ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর দেশম যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বিবৃতিতে বলা হয়, ‘এই অত্যন্ত শোকাবহ সময়ে আমরা হেড কোচের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাকে মানসিক শক্তি কামনা করি। পুরো ফরাসি ফুটবল পরিবার তার পাশে রয়েছে।’ দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচ গি স্তেফাঁ সাময়িকভাবে দলের দায়িত্ব পালন করবেন। তিনি শুক্রবার ম্যাসাচুসেটসে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ গ্রুপ ম্যাচে দলের নেতৃত্ব দেবেন। তবে দেশম কবে যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ফেডারেশন। ৫৭ বছর বয়সী দেশম এর আগে ঘোষণা দিয়েছিলেন যে, চলমান বিশ্বকাপের পর তিনি ফ্রান্স দলের কোচের পদ ছাড়বেন। ১৪ বছর ধরে তিনি দলটির দায়িত্ব পালন করছেন। ফ্রান্সের সাবেক অধিনায়ক দেশমের অধীনে ২০১৮ সা

হেড কোচ ছাড়াই গ্রুপের শেষ ম্যাচ খেলতে হবে ফ্রান্সকে

মা হারিয়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের হেড কোচ দিদিয়ের দেশম। মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাচ্ছেন। ফলে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে পাচ্ছে না ফ্রান্স দল। মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

এফএফএফ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর দেশম যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

বিবৃতিতে বলা হয়, ‘এই অত্যন্ত শোকাবহ সময়ে আমরা হেড কোচের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাকে মানসিক শক্তি কামনা করি। পুরো ফরাসি ফুটবল পরিবার তার পাশে রয়েছে।’

দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচ গি স্তেফাঁ সাময়িকভাবে দলের দায়িত্ব পালন করবেন। তিনি শুক্রবার ম্যাসাচুসেটসে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ গ্রুপ ম্যাচে দলের নেতৃত্ব দেবেন। তবে দেশম কবে যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ফেডারেশন।

৫৭ বছর বয়সী দেশম এর আগে ঘোষণা দিয়েছিলেন যে, চলমান বিশ্বকাপের পর তিনি ফ্রান্স দলের কোচের পদ ছাড়বেন। ১৪ বছর ধরে তিনি দলটির দায়িত্ব পালন করছেন।

ফ্রান্সের সাবেক অধিনায়ক দেশমের অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জয় করে ফ্রান্স। এছাড়া ২০২২ বিশ্বকাপের ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে পরাজিত হয়।

চলতি বিশ্বকাপে ফ্রান্স দুর্দান্ত সূচনা করেছে। তারা প্রথম দুই ম্যাচে সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়ে ইতোমধ্যেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। একইভাবে নরওয়েও তাদের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলোতে ওঠার পথে রয়েছে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow