হোল্ডার-শেফার্ডের ঝড়, শুরুর ধাক্কা সামলিয়ে উইন্ডিজের বড় সংগ্রহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ রানের মাথাতে ৭ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখিয়েছেন রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডার। দুজনের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।  আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং শাই হোপের ওপেনিং জুটি থেকে এসেছে ২৯ রান। ৬ বলে ১৬ রান করে বিদায় নেন হোপ। একই ওভারে ফিরেছেন শিমরন হেটমায়ারও। ৩ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। কিং তাণ্ডব চালিয়ে গেছেন। তবে ইনিংস বেশি একটা লম্বা হয়নি। দলের ৪৩ রানের মাথাতে ১১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ব্রেন্ডন কিং। পাওয়ারপ্লের মধ্যে আরও একটি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২ বলে ২ রান করে বিদায় নিয়েছেন রোস্টন চেইজ। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান তোলে ক্যারিবিয়ানরা। পাওয়ারপ্লের পর যেন শনির দশা লাগে ইনিংসে। ক্রিজে থিতুই হতে পারছ

হোল্ডার-শেফার্ডের ঝড়, শুরুর ধাক্কা সামলিয়ে উইন্ডিজের বড় সংগ্রহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ রানের মাথাতে ৭ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখিয়েছেন রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডার। দুজনের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং শাই হোপের ওপেনিং জুটি থেকে এসেছে ২৯ রান। ৬ বলে ১৬ রান করে বিদায় নেন হোপ।

একই ওভারে ফিরেছেন শিমরন হেটমায়ারও। ৩ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। কিং তাণ্ডব চালিয়ে গেছেন। তবে ইনিংস বেশি একটা লম্বা হয়নি। দলের ৪৩ রানের মাথাতে ১১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ব্রেন্ডন কিং। পাওয়ারপ্লের মধ্যে আরও একটি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২ বলে ২ রান করে বিদায় নিয়েছেন রোস্টন চেইজ। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান তোলে ক্যারিবিয়ানরা।

পাওয়ারপ্লের পর যেন শনির দশা লাগে ইনিংসে। ক্রিজে থিতুই হতে পারছিলেন না ব্যাটাররা, টপাটপ উইকেট পড়েছে। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে তাসের ঘরে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১০ বলে ১২ রান করে বিদায় নেন শেরফান রাদারফোর্ড। রভম্যান পাওয়েল ১১ বলে করেছেন ৯। ম্যাথু ফোর্ড ৯ বলে ১১ রান করে আউট। ৮৩ রানের মধ্যে হাওয়া ৭ উইকেট।

সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঝড় তোলেন জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ড। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন দুজন। উইকেটের চারপাশে দারুণ সব শটে বের করেছেন একের পর এক বাউন্ডারি। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দিশা ফিরে পায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলকে কক্ষপথে ফেরান হোল্ডার-শেফার্ড। একের পর এক চার-ছক্কায় দলের বোর্ডে উঠেছে রান।

নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ৩১ বলে ৪৯ রান করে শেষ ওভারে রান আউট হয়েছেন হোল্ডার। ফিফটি হাঁকিয়ে শেফার্ড ৩৭ বলে ৫২ রান করে টিকে ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি। ২টি করে উইকেট শিকার করেছেন করবিন বশ এবং কাগিসো রাবাদা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow