হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘অষ্টমী স্নান’ উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার ( ২৬ মার্চ) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সৃষ্টিকর্তার কৃপা লাভ ও পাপমুক্তির আশায় নদীর তীরে ভিড় জমাতে শুরু করেন সব বয়সী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের এই সমাগম উৎসবে রূপ নেয়। হোসেনপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা। উৎসবকে ঘিরে নদীর তীরজুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। অষ্টমী স্নান পরিদর্শনে এসে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, এ ধরনের ধর্মীয় উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়েও আমরা সত

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘অষ্টমী স্নান’ উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার ( ২৬ মার্চ) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সৃষ্টিকর্তার কৃপা লাভ ও পাপমুক্তির আশায় নদীর তীরে ভিড় জমাতে শুরু করেন সব বয়সী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের এই সমাগম উৎসবে রূপ নেয়।

হোসেনপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা। উৎসবকে ঘিরে নদীর তীরজুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

অষ্টমী স্নান পরিদর্শনে এসে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, এ ধরনের ধর্মীয় উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল

স্নানোৎসবে অংশ নিতে আসা পুণ্যার্থী তপন চন্দ্র দাস বলেন, প্রতিবছরের মতো এবারও পরিবার নিয়ে অষ্টমী স্নানে এসেছি। এখানে আসতে পারলে মনটা শান্তি পায়। পূজা রাণী বিশ্বাস নামের অন্য এক পুণ্যার্থী জানান, আমরা বিশ্বাস করি এই স্নানের মাধ্যমে পাপমুক্তি হয় এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায়। তাই দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে।

এসকে রাসেল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow