ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ২ বন্ধুর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাগরি শাহি ঈদগাহ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে শফিকুল ইসলাম প্রিয় (৩০) এবং একই গ্রামের আক্কেল আলীর ছেলে দুবাই প্রবাসী সাইদুল ইসলাম (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উদ্‌যাপন উপলক্ষে রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তাহিরপুর উপজেলার পর্যটন স্পট শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঘাগরি শাহি ঈদগাহ মাঠের পাশে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।  এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রিয় মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর বন্ধু বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে শিমুল বাগান দেখতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে

ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল ২ বন্ধুর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাগরি শাহি ঈদগাহ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে শফিকুল ইসলাম প্রিয় (৩০) এবং একই গ্রামের আক্কেল আলীর ছেলে দুবাই প্রবাসী সাইদুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উদ্‌যাপন উপলক্ষে রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তাহিরপুর উপজেলার পর্যটন স্পট শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঘাগরি শাহি ঈদগাহ মাঠের পাশে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। 

এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রিয় মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর বন্ধু বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে শিমুল বাগান দেখতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow