হোয়াইট হাউসে গুলির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা নেই : ট্রাম্প
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলিবর্ষণের ঘটনায় ইরানের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৬ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে গুলির শব্দ শোনা গেলে ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় না এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, এ হামলা আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরাতে পারবে না। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। ট্রাম্প জানান, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম কোল টোমাস অ্যালেন বলে জানা গেছে। প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, হামলাকারী একাধিক অস্ত্রসহ আক্রমণ চালায় এবং সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ওই সদস্য বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান। ঘটনার পরপরই নৈশভোজ অনুষ্ঠানটি বাতিল করা হয়। ট্রাম্প বলেন, হামলাকারী প্রায় ৫০ গজ দূর থেকে দ্রুত
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলিবর্ষণের ঘটনায় ইরানের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৬ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে গুলির শব্দ শোনা গেলে ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় না এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, এ হামলা আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরাতে পারবে না। আমরা আমাদের কাজ চালিয়ে যাব।
ট্রাম্প জানান, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম কোল টোমাস অ্যালেন বলে জানা গেছে।
প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, হামলাকারী একাধিক অস্ত্রসহ আক্রমণ চালায় এবং সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ওই সদস্য বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান।
ঘটনার পরপরই নৈশভোজ অনুষ্ঠানটি বাতিল করা হয়। ট্রাম্প বলেন, হামলাকারী প্রায় ৫০ গজ দূর থেকে দ্রুতগতিতে এগিয়ে এসে হামলা চালায়।
এদিকে, এ ঘটনার পর মার্কিন কর্মকর্তাদের পাকিস্তান সফরও বাতিল করেছেন ট্রাম্প। তিনি বলেন, অর্থহীন আলোচনা করতে বসে থাকার কোনো মানে নেই।
What's Your Reaction?