হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তার নৈপুণ্যের প্রশংসায় ভাসালেন খোদ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনিই। তিনি স্বীকার করেন, ‘এলএমটেন’ যেদিন ফুটবলকে বিদায় জানাবেন, সেদিন এক বিশাল শূন্যতা তৈরি হবে ফুটবল বিশ্বে। রেকর্ডগড়া হ্যাটট্রিকের পর লিওনেল মেসিকে জড়িয়ে ধরার মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'আমি সত্যিই বাকরুদ্ধ। খেলা শেষে আমি ওকে জড়িয়ে ধরেছি, একটা চুমু দিয়েছি এবং বলেছি আমি ওকে কতটা ভালোবাসি। কারণ, এর বাইরে ওকে নতুন করে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। মেসি শুধু গোল করে না, মাঠে সে যা ছড়িয়ে দেয়, তা অবিশ্বাস্য।' তিনি আরও বলেন, 'যেদিন সে ফুটবলকে বিদায় জানাবে, সেদিন আমরা সবাই তাকে ভীষণভাবে মিস করব। তাই এখন আমাদের কাজ হলো তার খেলা উপভোগ করা।' বিশ্বকাপের ইতিহাসে ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করা মেসির এই কীর্তিকে অবশ্য মোটেও বিস্ময়কর মনে করছেন না স্কালোনি। তার ভাষায়, 'আমি এটা আশ

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তার নৈপুণ্যের প্রশংসায় ভাসালেন খোদ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনিই। তিনি স্বীকার করেন, ‘এলএমটেন’ যেদিন ফুটবলকে বিদায় জানাবেন, সেদিন এক বিশাল শূন্যতা তৈরি হবে ফুটবল বিশ্বে।

রেকর্ডগড়া হ্যাটট্রিকের পর লিওনেল মেসিকে জড়িয়ে ধরার মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'আমি সত্যিই বাকরুদ্ধ। খেলা শেষে আমি ওকে জড়িয়ে ধরেছি, একটা চুমু দিয়েছি এবং বলেছি আমি ওকে কতটা ভালোবাসি। কারণ, এর বাইরে ওকে নতুন করে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। মেসি শুধু গোল করে না, মাঠে সে যা ছড়িয়ে দেয়, তা অবিশ্বাস্য।'

তিনি আরও বলেন, 'যেদিন সে ফুটবলকে বিদায় জানাবে, সেদিন আমরা সবাই তাকে ভীষণভাবে মিস করব। তাই এখন আমাদের কাজ হলো তার খেলা উপভোগ করা।'

বিশ্বকাপের ইতিহাসে ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করা মেসির এই কীর্তিকে অবশ্য মোটেও বিস্ময়কর মনে করছেন না স্কালোনি। তার ভাষায়, 'আমি এটা আশা করিনি, এমন নয়। গত দুই দশক ধরে সে একই ধারাবাহিকতায় অসাধারণ সব কাজ করে যাচ্ছে। শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, গোটা ফুটবল বিশ্বই মেসির জাদু দেখতে চায়।'

অন্যদিকে, ৩-০ গোলের জয় এলেও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ ছিল না বলে মন্তব্য করেন আর্জেন্টাইন কোচ। স্কোরলাইন ম্যাচের প্রকৃত চিত্র তুলে ধরছে না উল্লেখ করে তিনি বলেন, 'ফলাফল দেখে হয়তো মনে হতে পারে ম্যাচটা সহজ ছিল, কিন্তু বাস্তবে এটি ছিল বেশ কঠিন ও জটিল একটি লড়াই। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই চ্যালেঞ্জিং হয়, আর আলজেরিয়াও যথেষ্ট শক্তিশালী দল। প্রতিপক্ষ ভালো খেললে আমাদের রক্ষণাত্মক হতে হয়। ফুটবল একার খেলা নয়; সবসময় বলের নিয়ন্ত্রণে থাকা বা প্রতিপক্ষকে চাপে রাখা সম্ভব হয় না। তবে আমাদের দলের খেলোয়াড়রা যখন যে দায়িত্ব পায়, সেটি শতভাগ নিষ্ঠা ও আত্মনিবেদন দিয়ে পালন করে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow