‘হ্যালো ডিসি’তে অভিযোগ, একদিনেই সরলো স্কুলের সামনের ময়লার স্তূপ

দীর্ঘদিনের ময়লার স্তূপে নষ্ট হচ্ছিল পরিবেশ, ভোগান্তিতে পড়ছিলেন শিক্ষার্থী ও স্থানীয়রা। অবশেষে ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পৌঁছানোর পর একদিনেই অপসারণ হলো ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের ময়লার স্তূপ। কলাতিয়া খাল ও ব্রিজের নিচের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (১০ আগস্ট) জেলা প্রশাসক মিজ ফরিদা খানম ‘হ্যালো ডিসি’ অ্যাপে পাওয়া অভিযোগটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্টদের উদ্যোগে খাল ও ব্রিজের নিচে জমে থাকা আবর্জনা সরিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়। স্থানীয়রা বলেন, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার বাসাবাড়ির বর্জ্য দীর্ঘদিন ধরে খালের পাড় ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। একপর্যায়ে সেখানে বড় আকারের ময়লার স্তূপ তৈরি হয়। বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি খালের পরিবেশও দূষিত হচ্ছিল। আরও পড়ুন ‘হ্যালো ডিসি’র আবেদনে সাড়া, দোহারের ১৪ নারী পেলেন সেলাই মেশিন কলাতিয়া উচ্চ বিদ্যালয়টি ময়লার স্তূপের পাশেই হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছিলেন শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রতিদিন ব

‘হ্যালো ডিসি’তে অভিযোগ, একদিনেই সরলো স্কুলের সামনের ময়লার স্তূপ

দীর্ঘদিনের ময়লার স্তূপে নষ্ট হচ্ছিল পরিবেশ, ভোগান্তিতে পড়ছিলেন শিক্ষার্থী ও স্থানীয়রা। অবশেষে ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পৌঁছানোর পর একদিনেই অপসারণ হলো ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের ময়লার স্তূপ। কলাতিয়া খাল ও ব্রিজের নিচের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (১০ আগস্ট) জেলা প্রশাসক মিজ ফরিদা খানম ‘হ্যালো ডিসি’ অ্যাপে পাওয়া অভিযোগটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্টদের উদ্যোগে খাল ও ব্রিজের নিচে জমে থাকা আবর্জনা সরিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়।

স্থানীয়রা বলেন, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার বাসাবাড়ির বর্জ্য দীর্ঘদিন ধরে খালের পাড় ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। একপর্যায়ে সেখানে বড় আকারের ময়লার স্তূপ তৈরি হয়। বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি খালের পরিবেশও দূষিত হচ্ছিল।

কলাতিয়া উচ্চ বিদ্যালয়টি ময়লার স্তূপের পাশেই হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছিলেন শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের দুর্গন্ধ ও আবর্জনার পাশ দিয়ে চলাচল করতে হতো। একই কারণে পথচারী ও আশপাশের বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এ অবস্থায় বিষয়টি ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসনের নজরে আনা হয়। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। পরে খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লা অপসারণ করে স্থানটি পরিষ্কার করা হয়।

ময়লা অপসারণের পর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকরভাবে সমাধান হচ্ছিল না। অভিযোগ জানানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নাগরিকদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ সেবা চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মে পাওয়া অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম জাগো নিউজকে বলেন, নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। পরে সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের স্থান পরিষ্কার রাখা সবার দায়িত্ব। যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে স্থানীয়দেরও সচেতন হতে হবে। ‘হ্যালো ডিসি’র মাধ্যমে নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ অব্যাহত থাকবে।

এমডিএএ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow