১ লাখ ৪৩ হাজার ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির শরীফুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুল আলম। প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমীন (রিকশা প্রতীকে) পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট। এ হিসেবে জয়ী প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট। শরীফুল আলম জাগো নিউজকে বলেন, এই বিশাল ব্যবধানের জয় আমার আসনের জনগণের অবিচল বিশ্বাসের ফল। আমি জনগণের আস্থা ও ভালোবাসা প্রতিদিনের কর্মে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাদের ভাগ্যের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, এই বিজয়ে আমি বিশেষভাবে কৃতজ্ঞ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, যার নেতৃত্ব আমাদের প্রচেষ্টাকে শক্তি দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিশোরগঞ্জ-৬ আসনের এই ফলাফলে শরীফুল আলমের ব্যক্তিগত জনপ্রিয়তা, কার্যক্রমের স্বচ্ছতা এবং স্থানীয় ভোটারদের আস্থা প্রতিফলিত হয়েছে। কেএইচ/এমএমকে

১ লাখ ৪৩ হাজার ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির শরীফুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুল আলম।

প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমীন (রিকশা প্রতীকে) পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট। এ হিসেবে জয়ী প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট।

শরীফুল আলম জাগো নিউজকে বলেন, এই বিশাল ব্যবধানের জয় আমার আসনের জনগণের অবিচল বিশ্বাসের ফল। আমি জনগণের আস্থা ও ভালোবাসা প্রতিদিনের কর্মে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাদের ভাগ্যের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, এই বিজয়ে আমি বিশেষভাবে কৃতজ্ঞ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, যার নেতৃত্ব আমাদের প্রচেষ্টাকে শক্তি দিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিশোরগঞ্জ-৬ আসনের এই ফলাফলে শরীফুল আলমের ব্যক্তিগত জনপ্রিয়তা, কার্যক্রমের স্বচ্ছতা এবং স্থানীয় ভোটারদের আস্থা প্রতিফলিত হয়েছে।

কেএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow